আগামীকাল মাগুরা জেলা আওয়ামীলীগের বহুল প্রতিক্ষিত সম্মেলন

মাগুরানিউজ.কমঃ 

10842143_813793048687495_9053093193930193955_o

আগামীকাল ৮ র্মাচ রবিবার মাগুরা জেলা আওয়ামীলীগের সম্মেলন। স্থানীয় নোমানী ময়দানে অনুষ্ঠিত সম্মেলনকে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। চলছে প্রচার প্রচারণা লবিং গ্রুপিং। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ন পদ পাওয়ার আশায় নেতারা কেন্দ্রীয় নেতাদের সর্মথন নিজেদের পক্ষে আনতে ঢাকায় দৌড়ঝাপ করছে। জেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জানায়, ২০০৪ সা্লের ৪ এপ্রিল মাগুরা জেলা আওয়ামীলীগের সর্বশেষ ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে আলতাফ হোসেনকে সভাপতি ও প্রফেসর ডা. সিরাজুল আকবর এমপিকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। গত ২০১৩ সালের ১২ ফেব্রুয়ারী সভাপতি আলতাফ হোসেন মারা যাওয়ার পর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সিনিয়র সহ-সভাপতি তানজেল হোসেন খান দায়িত্ব পালন করছেন।

এবারের সম্মেলনে জেলার একটি পৌরসভা ও চার উপজেলা মিলিয়ে মোট ১২৫ জন কাউন্সিলর তাদের ভোট প্রয়োগ করবেন। সম্মেলনে সভাপতি পদের জন্য বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ত্যাগী ও বর্ষীয়ান নেতা তানজেল হোসেন খান, জেলা আওয়ামীলীগের বর্তমান সাধারণ সম্পাদক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা. সিরাজুল আকবর সহ-সভাপতি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাড. শ্রী বীরেন শিকদার এমপি।

সাধারণ সম্পাদক পদে সম্ভাব্যরা হচ্ছেন বর্তমান সাংগঠনিক সম্পাদক এ্যাড. শফিকুজ্জামান বাচ্চু, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু নাসির বাবলু, যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মওলা, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি পঙ্কজ কুমার কুণ্ডু এবং সাংগঠনিক সম্পাদক পদে সাবেক ভিপি জাহাঙ্গীর শিকদার, সাবেক সভাপতি মরহুম আলতাফ হোসেনের পুত্র খুরশিদ হায়দার টুটুল, আনিছুর রহমান খোকন, সাখারুল ইসলাম শাকিলসহ কয়েকজনের নাম শোনা যাচ্ছে।

জেলা আওয়ামীলীগের সম্মেলন করার লক্ষ্যে ইতিমধ্যে পৌরসভা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডসহ অধিকাংশ কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ৮ র্মাচ সম্মেলন সফল করার জন্য জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতিকে আহবায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মোস্তফা ফারুখ মোহাম্মাদ, মন্নুজান সুফিয়ান প্রমুখ উপস্থিত থাকবেন। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক তানজেল হোসেন খান আগামী ৮ র্মাচ সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: