আইসিসির সভাপতি হলেন লোটাস কামাল

1 (8)বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)গভর্নিং বডির ১১তম সভাপতি হলেন পরিকল্পনামন্ত্রী লোটাস কামাল। এর মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে ক্রিকেট বিশ্বের নিয়ন্ত্রক সংস্থার প্রধানের পদে আসীন হলেন তিনি। আগামী ১ জুলাই থেকে আইসিসির সভাপতি হিসেবে তার মেয়াদ শুরু হবে। 

এর আগে ২০১২ সালে আইসিসির সহসভাপতি হয়েছিলেন তিনি। আর ওই সময়েই বিসিবি সভাপতির পদ ছেড়েছিলেন তখনই। 
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি টেলিফোনে বিষয়টি জানিয়েছেন।

আইসিসির সভাপতি হওয়া দেশের জন্য গর্বের বিষয় জানিয়ে সম্প্রতি পরিকল্পনামন্ত্রী লোটাস কামাল গণমাধ্যমকে বলেন, ‘আমার ভালো লাগবে কারণ এটা দেশের সকল মানুষের ভালো লাগবে। দেশের জন্য এটা গর্বের বিষয়। দেশের মানুষকে একটু গৌরবান্বিত করা যায়, দেশকে একটু ওপরে তোলা যায় তাই আমার ভালো লাগে। বিশ্ব চ্যাম্পিয়নের হাতে যখন ট্রফি তুলে দেব, সেটা অনেক বড় সম্মানের বিষয়।‘

উল্লেখ্য, আইসিসি সভাপতি একটি অলঙ্কারিক পদ। লোটাস কামাল সবচেয়ে বড় সম্মানের অধিকারী হবেন ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে এ বিশ্বকাপ। ক্রিকেটবিশ্বের এই বৃহত্ টুর্নামেন্টের শিরোপাজয়ী দলকে বিশ্বকাপ ট্রফি তুলে দেবেন লোটাস কামাল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: