মাগুরানিউজ.কমঃ

সবেমাত্র শেষ হওয়া অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশি টাইগারদের পারফরমেন্সে গোটা ক্রিকেট বিশ্ব যেখানে প্রশংসায় পঞ্চমুখ ঠিক সেই মুহুর্তে কোন বাংলাদেশি ক্রিকেটারদের ছাড়াই এবারের বিশ্বকাপ একাদশ-২০১৫ ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি। দ্বাদশতম খেলোয়াড়সহ মোট ১২ জনের ‘আদর্শ দল’ ঘোষণা করেছে সংস্থাটি। আর সেখানে খুঁজে পাওয়া গেল না কোন তামিম-সাকিব, মাহমুদুল্লা-মুশফিককে।
বিশ্বকাপ সমাপ্তির একদিন অতিবাহিত হওয়ার পর আজ সোমবার বিশ্ব একাদশের তালিকা প্রকাশ করেছে আইসিসি। আইসিসি’র একটি ‘বিশেষজ্ঞ’ পুলের দ্বারা নির্বাচিত ৫ সেরা দলের সেরা খেলোয়াড়দের নিয়ে গঠন করা হয়েছে ওই বিশ্ব একাদশ।
‘ওরা ১১ জন’র নেতৃত্বে আছেন ‘আগ্রাসী’ ক্যাপ্টেন ব্রেন্ডন ম্যাককালাম। নিউজিল্যান্ড দলের আরও চার জন ঠাই করে নিয়েছেন ওই একাদশে। তালিকায় আছেন তিন অস্ট্রেলিয়ান, দুই দক্ষিণ আফ্রিকান এবং এক শ্রীলঙ্কান।
সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় থেকে নিজেদের বিশ্বকাপ মিশন শেষ করা এবং শেষ পর্যন্ত যিনি নবম তম স্থান অধিকারি, সেই বাংলাদেশি তারকা মাহমুদুল্লাহ রিয়াদ নেই একাদশে। এমনকি ঠাঁই হয়নি দ্বদশতম স্থানেও। তালিকায় নাম ওঠেনি সাবেক অধিনায়ক ও ‘মি. ডিফেন্ডার’ মুশফিকুর রহিমেরও।
তবে বাংলাদেশি এই দুই তরুণের মধ্যে মাহমুদুল্লাহকে একাদশে দেখার সম্ভাবনার কথা ভেবেছিলেন নির্বাচন প্যানেলের চেয়ারম্যান এবং আইসিসি’র প্রেস রিলিজ ম্যানেজার জিওফ অ্যালড্রিস। অন্য সকল সেরাদের তালিকায় মাহমুদুল্লাহর কথাও আলোচনায় উঠে এসছিল বলে জানান তিনি।
কিন্তু তাকে স্বীকার করতে হচ্ছে এভাবে, ‘ এরকম এক আউটস্ট্যান্ডিং টুর্নামেন্টে সম্ভাব্য সেরা ১২ জনকে বাছাই করা প্যানেলের জন্য মোটেই সহজ কাজ ছিলনা। কিছু কিছু চোখ ধাঁধানো পারফরমেন্স যেমন, দুই ডাবল সেঞ্চরিসহ বিশ্বকাপে সর্বোচ্চ ব্যক্তিগত রান, ৩৮টি সেঞ্চুরি, দুই হ্যাট্টিক এবং ২৮ টি ৪ উইকেট শিকারের মতো মন মাতানো সব প্রদর্শনী।’
আইসিসি’র বিশ্ব একাদশে ঠাঁই পাওয়া সেরাদের তালকা আছেন, ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক) (নিউজিল্যান্ড), মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড), কুমার সাঙ্গাকারা (উইকেট রক্ষক) (শ্রীলঙ্কা), স্টিভেন স্মিথ (আস্ট্রেলিয়া), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), গ্লেন ম্যাক্সওয়েল (আস্ট্রেলিয়া), কোরি এন্ডারসন (নিউজিল্যান্ড), ড্যানিয়েল ভেট্টোরি (নিউজিল্যান্ড), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), মরনে মরকেল (দক্ষিণ আফ্রিকা), ব্রেন্ডন টেইলর ( জিম্বাবুয়ে) (দ্বাদশ খেলোয়াড়)
সূত্র: আইসিসি ওয়েবসাইট

