আইপিএলে সাকিবের দুই ম্যাচ

মাগুরানিউজ.কমঃ 

Shakib-1427625904

আগামী ৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে বিসিএলের এক দিনের আসর। চার ফ্র্যাঞ্চাইজি দলও চূড়ান্ত করে ফেলেছে। তবে দলে থাকলেও প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল এবার পাবে না সাকিব আল হাসানকে। বিসিএল শুরু হওয়ার আগেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে ভারতে চলে যাবেন বাঁহাতি এই অলরাউন্ডার।

পাকিস্তান দলের বাংলাদেশ সফর মোটামুটি চূড়ান্ত। সিরিজের সূচিটাই এখন ঘোষণা করতে যা বাকি। সফর সামনে রেখে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নিরাপত্তা পরিচালক আজম খান বর্তমানে বাংলাদেশ সফর করছেন। সবকিছু ঠিক থাকলে পাকিস্তান দল ঢাকায় চলে আসবে আগামী ১৫ এপ্রিল। পাকিস্তানের সঙ্গে এই সিরিজের জন্যই আইপিএলের পুরোটা খেলা হবে না সাকিবের। বিসিবি থেকে তিনি অনাপত্তিপত্র পেয়েছেন শুধু ৮ ও ১১ এপ্রিলের ম্যাচ দুটির জন্য। এপ্রিলের ১-২ তারিখে ভারতে গিয়ে সাকিবের দেশে ফেরার কথা ১২ তারিখ। পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু হওয়ার কথা তার পরদিন থেকেই। সিরিজের প্রথম ওয়ানডের সম্ভাব্য তারিখ ১৯ এপ্রিল।

আইপিএলে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম ম্যাচ খেলবে ৮ এপ্রিল। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ওই ম্যাচের ভেন্যু কলকাতার ইডেন গার্ডেনস। ১১ এপ্রিল পরের ম্যাচটিও নিজেদের মাঠেই, প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবারের আইপিএলে সাকিবকে আপাতত এই দুটি ম্যাচ খেলারই অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। কলকাতা নাইট রাইডার্স কোচ ট্রেভর বেলিস তাই পরের ম্যাচগুলোর জন্য সাকিবের বিকল্পও ঠিক করে রেখেছেন। চোটে পড়া জেমস নিশাম ও ক্রিস লিনের পরিবর্তে আজহার মেহমুদের সঙ্গে সাকিবের বিকল্প চিন্তা করেই রেখেছেন ইয়োহান বোথাকেও।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: