মাগুরানিউজ.কমঃ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সূচি অনুযায়ী ভারতীয় এই টি-টোয়েন্টি আসরের গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষ হচ্ছে ১৭ মে। সে ক্ষেত্রে পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর ১৪ ও ১৬ মে গ্রুপ পর্বে নাইট রাইডার্সের শেষ দুটি ম্যাচেও খেলার সম্ভাবনা আছে সাকিবের। সাকিবও সেই ম্যাচদুটি খেলার আগ্রহ প্রকাশ করেছেন।
যতগুলো ম্যাচই খেলার সুযোগ পান, দলের হয়ে সর্বোচ্চটাই দিতে চান সাকিব, ‘আমার ইচ্ছে আছে গ্রুপের শেষ দুটি ম্যাচেও খেলার। আমি চাই, গত মৌসুমের মতো দলের সাফল্যে অবদান রাখতে।’ পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টেস্ট আগামী ৬ মে। সেটা শেষ হবে ১০ এপ্রিল। এরপর তাহলে আইপিএলে আবারও দেখা যাবে সাকিব-ঝলক। জিনিউজ।


