মাগুরানিউজ.কমঃ
আজ মহা অষ্টমী পূজা। কাত্যায়নী মায়ের পূজা-অর্চনাকে ঘিরে মাগুরার সনাতন ধর্মালম্বীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। দৃষ্টিনন্দন গেট, মন্ডপ, কাত্যায়নী দেবীর মূর্তি দেখার জন্য সন্ধা থেকেই উৎসুক জনতার ভিড় বাড়ছে।এবারের পূজা ও কাত্যায়নী উৎসব উপলক্ষে সম্পূর্ণ নতুন আঙ্গিকে প্রতিমা, গেট-প্যান্ডেল, আলোকসজ্জার পাশাপাশি নানারকম ডিসপ্লের আয়োজন করা হয়েছে। যা উৎসবে আসা দেশ-বিদেশের দর্শনার্থীদের নতুনত্বের স্বাদ বিতরন করছে।
লাখো দর্শনার্থী আজ রাতভর দেখবেন পূজা। অষ্টমীর সন্ধার আলোকউজ্বল মাগুরার প্রধান পূজাগুলোর কিছু খন্ডচিত্র মাগুরা নিউজের পাঠকদের জন্য।









