অলরাউন্ডার সাকিবের বাবা মাগুরাতে রিক্সা চালাচ্ছেন!

মাগুরানিউজ.কমঃ

pak20141gjgh103185506

সাকিব আল হাসানের বাবা মাগুরাতে রিক্সা চালাচ্ছেন। রিক্সা চালাচ্ছেন ঠিকই তবে তা জীবিকার তাগিদে নয়। রিক্সা চালাচ্ছেন মানবিক কারনে।

এক সময়ের পাকিস্থান জাতীয় ফুটবল দলের একমাত্র বাঙ্গালী ফুটবল খেলোয়াড় এবং সে সময়ের ফুটবল জাদুকর হিসেবে খ্যাত মাগুরার দুঃস্থ ফুটবলার খবির আহমদের পাশে দাড়িয়েছে ঢাকাস্থ মাগুরা জেলা কল্যাণ সমিতি। আর এ সমিতির একজন সদস্য হিসেবে তিনিও উপস্থিত ছিলেন এ আয়োজনে।

আয়োজকরা জানান- দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্য জনিত কারণে নানা রোগে ভূগছিলেন। এ সময় তার নিয়মিত কোন আয়ের উৎস না থাকায় তিনি খুবই দুর্বিষহ জীবন যাপন করছিলেন। এ অবস্থার কথা জানতে পেরে আমেরিকা প্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক তার এক ভক্ত এক লাখ টাকা খরচ করে তার জন্য নিয়মিত আয়ের উৎস হিসেবে দুটি অটোরিক্সা তৈরী করে দেন। যেটি ঢাকাস্থ মাগুরা জেলা সমীতির মাধ্যমে মাগুরায় পৌছানো হয়। এখান থেকে তিনি ভাড়া হিসেবে প্রতিদিন প্রায় ৪শ টাকা পাবেন।

সম্প্রতি শহরের নান্দুয়ালী মধ্যপাড়া এতিমখানা প্রাঙ্গনে অনাড়ম্বর অনুষ্ঠানে দুঃস্থ এ ফুটবলারের হাতে ওই দুটি অটোরিক্সা তুলে দেন মাগুরার সাবেক খেলোয়াড়রা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় দলের ফুটবলার সৈয়দ নাজমুল হক লোভন, জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা ফুটবলার মাশরুর রেজা কুটিল, মাগুরার পৌর কমিশনার জাহিদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা ফুটবলার খবিরের গৌরবময় কীর্তি তুলে ধরেন। পরে অতিথিরা গৌরবের অংশ এ ফুটবলারকে রিক্সায় চড়িয়ে ঘোরান এবং চালকের আসনে ছিলেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা ফুটবলার মাশরুর রেজা কুটিল ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: