অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে শতাধিক আরোহী নিয়ে সাগরে ট্রলারডুবি

মাগুরানিউজ.কমঃ 

ctg_Outer_Ship

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে শতাধিক আরোহী নিয়ে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে একটি ট্রলার ডুবে গেছে।

বৃহস্পতিবার সকালে কুতুবদিয়া চ্যানেলের দক্ষিণে খুদিয়ার টেক পয়েন্টে ট্রলারটি ডুবে যায়।

স্থানীয়দের সহায়তায় কোস্ট গার্ড ও পুলিশ সদস্যরা ৩৬ জনকে জীবিত উদ্ধার করেছেন বলে কুতুবদিয়া থানার ওসি অংসা থোয়াই জানান।

তিনি বলেন, “উদ্ধার হওয়া যাত্রীরা জানিয়েছে, তারা মালয়েশিয়া যাওয়ার জন্য চট্টগ্রামের মাঝেরঘাট থেকে বুধবার রাতে যাত্রা করেছিলেন। সকালে কুতুবদিয়ার দক্ষিণে ট্রলারটি ডুবে যায়।”

কোস্ট গার্ডের সাব লেফটেন্যান্ট এমএ হাশেম জানান, ট্রলারটিতে শতাধিক যাত্রী ছিল বলে তারা উদ্ধার হওয়াদের কাছ থেকে জেনেছেন।

কোস্ট গার্ডের উদ্ধারকারী জাহাজ ‘তানভীর’ চট্টগ্রাম থেকে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: