মাগুরানিউজ.কমঃ
আজ বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে যুব দিবস উপলক্ষে জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ
- শ্রীপুরে জাতীয় যুব দিবস পালিত
- শ্রীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
- শ্রীপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
- শ্রীপুরে বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর: মুগ্ধ হাজারো দর্শক
- শ্রীপুর প্রেস ক্লাবের তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
- শ্রীপুরে বিজয়া দশমীর রাতে মদপানে দুই জনের মৃত্যু
- শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১ জনের মৃত্যু! আহত-৬
- শ্রীপুরে নবাগত ইউএনও'র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
অবিলম্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ইন্টারনেট, টেলিফোন ও ক্যাবল নেটওয়ার্কসহ (ডিশ সংযোগ) সব বৈদ্যুতিক সংযোগ পুনঃস্থাপন না করা হলে অবিরাম হরতালেরও হুমকি দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ।
রোববার সন্ধ্যায় বিএনপির প্যাডে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ হুমকি দেন সালাহউদ্দিন আহমেদ।
বিবৃতিতে তিনি বলেন, ‘এখনও পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আবাসস্থল গুলশানস্থ কার্যালয়ে ইন্টারনেট, টেলিফোন, ক্যাবল নেটওয়ার্কসহ সকল বৈদ্যুতিক যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপন করা হয়নি। অবিলম্বে এ সমস্ত সংযোগ পুনঃস্থাপন না করা হলে দেশবাসীকে সাথে নিয়ে অবিরাম হরতাল ও অবরোধ অব্যাহত রাখা হবে।’

