অবশেষে সাকিবের স্বপ্নপূরন!

মাগুরানিউজ.কমঃ 

MKLAH-1417006608

অবশেষে পূরন হতে চলেছে সাকিবের স্বপ্ন।সব ধরনের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা মুক্ত হতে যাচ্ছেন সাকিব আল হাসান। আগামী বৃহস্পতিবার বোর্ড সভায় বিদেশী লিগে খেলার ব্যাপারে তার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এমনটাই জানালেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।

অসদাচরণ এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত জুলাইয়ে ৬ মাসের জন্য সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ করে বিসিবি। ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট খেলার ক্ষেত্রে তার এই নিষেধাজ্ঞা তুলে নেয় বোর্ড ।

কিন্তু বিদেশি লিগের খেলার প্রশ্নে আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সাকিবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে । এ বিষয়ে বৃহস্পতিবার বোর্ড সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এরপরই জানা যাবে কবে নাগাদ বিদেশি লিগে খেলতে পারছেন সাকিব। যদি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং অনুমতি দেয়, তাহলে চলতি মাসে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে খেলতে পারেন তিনি। বিগ ব্যাশ ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে।

গত বৃহস্পতিবার ধানমণ্ডির নিজ কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘বিদেশি লিগে খেলার ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেটা তুলে নেওয়ার ব্যাপারে কয়েকদিন আগে সাকিব বিসিবির কাছে আবেদন করেছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বোর্ড মিটিংয়ে। জিম্বাবুয়ে সিরিজের পরই বোর্ডের মিটিং রয়েছে। আশা করি ওই মিটিংয়েই সাকিবের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।’   মঙ্গলবার সে কথারই পুনরাবৃত্তি করলেন বিসিবির সভাপতি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: