অবরোধ, হরতালের ১ মাসে নিহত ৫৮, দগ্ধ ১১১

মাগুরানিউজ.কমঃ 

file (10)

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের লাগাতার অবরোধ ও হরতালে গত এক মাসে সারাদেশে পেট্রোল বোমা হামলা, সংঘর্ষ ও পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন ৫৮ জন। আর এ সময়ে আগুনে পুড়ে শুধু ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন ১১১জন সাধারণ মানুষ। এর মধ্যে শুধু পেট্রল বোমায় প্রাণ গেছে ৩৮জন নিরাপরাধ মানুষের। সর্বশেষ গতকাল কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে বোমা হামলায় প্রাণ হারিয়েছেন ৭ জন নিরীহ মানুষ। রাজনৈতিক সহিংসতা আর নাশকতায় মানুষের মৃত্যুতে শোকের মিছিল বেড়েই চলেছে। গত এক মাসে সারাদেশে পেট্রল বোমায় নিহত ৩৮জনের পরিবারে চলছে স্বজন হারানোর মাতম। এ সময়ে প্রায় ১১০০ যাহবাহনে আগুন ও ভাংচুর করা হয়েছে। একই সময়ে ১৫ জন রাজনৈতিক নেতাকর্মীর মৃত্যু হয়েছে। দেশের বিভিন্ন হাসপাতালে পেট্রল বোমায় দগ্ধ হয়ে ভর্তি হয়েছেন কয়েকশতাধিক মানুষ। শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ১১১ জন।

চলমান অবরোধ ও হরতালে পেট্রল বোমায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই ভেসে আসছে কান্নার আওয়াজ। গত একমাসে দেশের শুধুমাত্র অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাড়িয়েছে ৬৮৩৩৫.৮ কোটি টাকা। পেট্রল বোমায় আগুনে পোড়া রোগীর সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে দেশের বিভিন্ন হাসপাতালে। আগুনে পোড়া রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় সরকার ঢাকা মেডিকেল কলেজের পাশাপাশি রাজধানীর মুগদা ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালেও বার্ণ ইউনিট চালু করার সিদ্ধান্ত নিয়েছে। অবরোধ আর হরতালের একমাসে দেশের বিভিন্ন জেলায় ট্রেনে আগুন, হামলা, রেলের স্লিপার খুলে ফেলায় আটটি দর্ঘটনা ঘটেছে। এর ফলে বহু যাত্রী আহতসহ রেলে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়াসহ রাষ্ট্রের শত কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে।

গত ৫ জানুয়ারিতে শুরু হওয়া রাজনৈতিক আন্দোলনের নির্মম শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আর অন্যদিকে রাজনৈতিক নেতারা আন্দোলনের ডাক দিয়েই নিরাপদ অবস্থানে চলে যাচ্ছেন। চলছেন গা বাঁচিয়ে। নেতারা শুধু বিবৃতি বক্তব্যে দিয়েই দায়িত্ব শেষ করছেন। সারাদেশে গত এক মাসে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের মধ্য সংঘর্ষ, ভাঙচুরের ঘটনায় আটক হয়েছেন কয়েক হাজার মানুষ। এর মধ্যে রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি নিরাপরাধ মানুষও রয়েছেন বলে জানা গেছে।

রাজধানী ঢাকাসহ সারাদেশে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক আর অস্বাভাবিকতার দুলাচলে কেটেছে গত একমান। যা এখনও চলমান। হরতাল-অবরোধে ঢাকার জীবনযাত্রা অনেকটা স্বাভাবিক থাকলেও দেশের উত্তর ও দক্ষিণাঞ্চেলের কয়েকটি জেলায় এর ব্যপক প্রভাব দেখা গেছে। প্রসঙ্গত ৫ জানুয়ারি নির্বাচনের পর গঠিত আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে গত ৬ জানুয়ারি থেকে টানা অবরোধ ও মাঝেমধ্যে হরতালের চলেছে ২০ দলীয় জোটের ডাকে। এ কর্মসূচির মধ্য চলেছে সহিংসতাও। যার ফলে প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিকেরও বেশি মানুষ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: