মাগুরানিউজ.কমঃ
বাংলাদেশে চলমান অবরোধে আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পেছানো হবে না, বলছেন দেশটির শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আজ তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি হরতাল ও অবরোধ কর্মসূচী প্রত্যাহারের আহবান জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, নির্ধারিত সময়েই পরীক্ষা হবে।
ফেব্রুয়ারির ২ তারিখ থেকে সারা দেশে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবার কথা রয়েছে।
এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে ১৪ লাখের বেশি শিক্ষার্থী।
বাংলাদেশে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি ও তার জোটের ডাকে টানা ২৩ দিনের মতো দেশব্যাপী অবরোধ চলছে।
বছরের শুরু থেকেই রাজনৈতিক কর্মসূচীতে শিক্ষা বাধাগ্রস্ত হচ্ছে বলে উদ্বেগ রয়েছে।
এখন এসএসসি পরীক্ষার চারদিন বাকি থাকতে নিরাপত্তা ও পরীক্ষার সময় নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকেরা।

