মাগুরানিউজ.কমঃ
অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে রোববার থেকে সারা দেশে ৭২ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
শুক্রবার এক বিবৃতিতে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এই হরতালের ঘোষণা দেন।
বিবৃতিতে বলা হয়, ‘আগামী রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার পর্যন্ত টানা ৭২ ঘণ্টা ২০ দলীয় জোটের উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী ৭২ ঘণ্টার সর্বাত্মক হরতাল পালিত হবে।’
বিবৃতিতে বিএনপি এবং ২০ দলীয় জোটের সব পর্যায়ের নেতা-কর্মীসহ দেশবাসীকে স্বতঃস্ফুর্তভাবে শান্তিপূর্ণ হরতাল পালনের আহ্বান জানানো হয়েছে।


