অবরোধের দশ দিনে সহিংসতায় মৃতের সংখ্যা ২৩

মাগুরানিউজ.কমঃ 

141228135946_bd_bus_fire_640x360_bbc_nocredit

বাংলাদেশে বিরোধীদল বিএনপির ডাকা লাগাতার অবরোধের সময় সহিংসতায় আজ বৃহস্পতিবার আরো দুজনের মৃত্যুর মধ্যে দিয়ে মোট নিহতের সংথ্যা ২৩-এ পৌঁছেছে।

আজ ভোররাতে ঢাকার বাইরে গাজীপুরে হরতালের সময় একটি বাসে আগুন দেয়া হলে তার ভেতরে ঘুমন্ত চালকের সহকারী তোফাজ্জল হোসেন পুড়ে মারা যান।

এ ছাড়া ৬ দিন আগে পেট্রোল বোমার আগুনে দগ্ধ আরো এক গাড়িচালক আজ হাসপাতালে মারা গেছেন।

অবরোধ-কেন্দ্রিক সহিংসতায় সারাদেশে যে ২৩ জন নিহত হয়েছে – এদের মধ্যে ১৮ জনই সাধারণ মানুষ। জানিয়েছেন বিবিসি বাংলার সংবাদদাতা আকবর হোসেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ডা. সামন্ত লাল সেন জানাচ্ছেন, অবরোধ কর্মসূচির সময় অগ্নিদগ্ধ মোট ২২ জন বার্ন ইউনিটে ভর্তি করা হয়, যার মধ্যে আবুল কালাম সহ মোট তিন জন মারা গেছেন।

তিনি জানান এখনো আরো ১২ জন চিকিৎসাধীন আছেন, যাদের মধ্যে অন্তত ৪ জনের অবস্থা সংকটজনক।

লাগাতার অবরোধ কর্মসূচির মধ্যে মঙ্গলবার রাতে রংপুরের মিঠাপুকুরে একটি চলন্ত বাসে পেট্রল বোমা ছুঁড়ে মারার ঘটনায় বাসের ভেতরেই পুড়ে মারা যায় এক শিশুসহ মোট পাঁচ জন।

গত ৫ই জানুয়ারি ঢাকায় গত নির্বাচনের বর্ষপূতির দিনে সমাবেশ করতে অনুমতি না পেয়ে অবরোধের ডাক দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: