অপেক্ষায় মাগুরাবাসী, পারবেন তো সাকিব?

মাগুরানিউজ.কমঃ 

image_188923.shakib

বিশ্বকাপে আছে বড় বড় দল। আছে তাদের অনেক নামী দামী বড় খেলোয়াড়। কিন্তু তাদের সবার চেয়ে একটি জায়গায় বাংলাদেশ এগিয়ে। আর কারো সাকিব আল হাসান নেই। আর কারো তিন ফরম্যাটেই বিশ্বসেরা অলরাউন্ডার নেই। বাংলাদেশের আছে। আছেন সাকিব আল হাসান। আর বিশ্বকাপের মতো বড় আসর সাকিবের মতো বড় খেলোয়াড়ের পারফরম্যান্স দেখানোর আদর্শ জায়গা। সাকিব তাই আফগানিস্তানের বিপক্ষে ক্যানবেরায় বুধবারের ম্যাচে সবার চেয়ে বেশি আলোচনার খেলোয়াড়।

গত বছরের ঘটনা। এশিয়া কাপে বাংলাদেশকে হারিয়ে দিয়েছিলো আফগানিস্তান। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানদের তছনছ করে দেয়ায় বড় ভূমিকা ছিলো সাকিবের। কিন্তু সাকিবের বোঝাপড়াটা আফগানদের সাথে শেষ হয়নি। দেনা পাওনা আছে। কারণ, এই ম্যাচের আগে ওয়ানডেতে তো বাংলাদেশের বিপক্ষে ১-০ তে এগিয়ে আফগানরা। টি-টোয়েন্টিতে শোধ নিলেও ওয়ানডেতে শোধ সাকিব নিতে পারেন নি। মানুকা ওভালে তাই কি সাকিব ভিন্ন প্রেরণায় জ্বলে উঠবেন না?

বিশ্বকাপ শুরুর আগে চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচ ওগুলো। ওখানে সাকিবের বলার মতো সাফল্য নেই। চার ম্যাচেই হেরেছে বাংলাদেশ। শেষ ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হারায় আফগানরা আরো প্রেরণা পেয়েছে। কিন্তু সাকিবের মতো খেলোয়াড়ের কাছে বিশ্বকাপের মতো বড় প্লাটফর্মটাই উজ্জীবনী সুধার মতো। বড় খেলোয়াড়রা বড় মঞ্চেই পারফর্ম করতে পছন্দ করেন। সাকিবের ব্যাট ও বলের দিকে তাই তাকিয়ে থাকবে সবাই।

আর ওয়ানডেতে বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিবের পরিসংখ্যানও বলার মতো। ১৪১ ওয়ানডে খেলেছেন। ৬টি সেঞ্চুরিতে করেছেন ৩৯৭৭ রান। গড় ৩৪.৫৮। ওয়ানডের বোলিংয়েও বাংলাদেশের বিস্ময় সাকিবের পারফরম্যান্স। ১৮২ উইকেট নিয়েছেন। ১৬ রানের ৪ উইকেট সেরা। ইকোনোমি ৪.২৬। ওয়ানডেতে আদর্শ বোলিংয়ের প্রতিমূর্তী সাকিব। আর বাংলাদেশ বিশ্বকাপে ভালো কিছু করতে, আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচেই জয় তুলে নিতে তাকিয়ে সাকিবের আরেকটি সাকিবীয় পারফরম্যান্সের দিকে। অপেক্ষায় মাগুরাবাসী, পারবেন তো সাকিব? জবাব মিলবে কাল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: