অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেওয়া যাবে

মাগুরানিউজ.কমঃ

NATIONAL-1418123661জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইন পরীক্ষা ব্যবস্থাপনার পাইলট প্রকল্প উদ্বোধন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ ওই প্রকল্প উদ্বোধন করেন।

এ সময় ভাইস চ্যান্সেলর বলেন, এ ব্যবস্থাপনার উদ্দেশ্য হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার (OMR) পদ্ধতির পরিবর্তে অনলাইনে পরীক্ষার ব্যবস্থা করা। এর ফলে দ্রুততম সময়ে পরীক্ষার ফলাফল দেওয়া সম্ভব হবে। এই পাইলট পদ্ধতি সফল হলে ধীরে ধীরে সব পরীক্ষা এর অন্তর্ভুক্ত করা হবে। বিশ্ববিদ্যালয় সেশনজট মুক্ত করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম জানান, মঙ্গলবার ২০১৪ সালের বিএসসি ইন কম্পিউটার সায়েন্স ১ম বর্ষ ১ম সেমিস্টার পরীক্ষা সারাদেশে সাতটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৯২৩ জন শিক্ষার্থী অংশ নেন। ওই পরীক্ষায় এ পাইলট প্রকল্পটি ব্যবহার করে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত পরীক্ষার্থীদের হাজিরা ভিসি তার নিজ অফিস কক্ষে বসে অনলাইনের মাধ্যমে সরাসরি পর্যবেক্ষণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো.  আসলাম ভূঁইয়া,  প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর, রেজিস্ট্রার, পরিচালক (আইসিটি) এবং শিক্ষক, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: