অধ্যাপক ডা. এম এস আকবরের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

মাগুরানিউজ.কমঃ 

Pm_Akbor_mpsm_banglanews24_1718tgfy80386

মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ সিরাজুল আকবরের [ Prof. (Dr.) Muhammad Serajul Akbar ] মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মাগুরা থেকে ঢাকার পথিমধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার রাতে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে তার ইন্তেকালের সংবাদে তথ্যমন্ত্রী সেখানে ছুটে যান। মৃত্যুকালে ডা. আকবরের বয়স হয়েছিল ৭১ বছর (জন্ম ১৩ মার্চ ১৯৪৪)। তিনি দুই কন্যা ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তথ্যমন্ত্রী তার শোকবার্তায় বলেন, অধ্যাপক ডা. মুহাম্মদ সিরাজুল আকবরের মৃত্যুতে একজন নিবেদিতপ্রাণ মানবসেবীর জীবনাবসান ঘটলো। একাধারে চারবারের নির্বাচিত সংসদ সদস্য এবং অন্যদিকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক ও শিশুবিশেষজ্ঞ হিসেবে দেশের জন্য ডা. আকবরের অবদান ভুলবার নয়।

তার পবিত্র ও ত্যাগী কর্মময় জীবন ও নেতৃত্ব রাজনীতি ও দেশসেবায় অনন্য উদাহরণ হয়ে থাকবে, বলেন হাসানুল হক ইনু।

তথ্যমন্ত্রী বলেন, চারবার এমপি হবার পাশাপাশি দ্বিতীয়বারের মতো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও সম্প্রতি মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে ডাঃ এম এস আকবরের নির্বাচিত হওয়া তার প্রতি মানুষের অকুুন্ঠ ভালোবাসা ও শ্রদ্ধারই পরিচয়।

তথ্যমন্ত্রী মরহুম অধ্যাপক ডা. মুহাম্মদ সিরাজুল আকবরের আত্মার শান্তি কামনা করেন ও তার শোকাহত পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানান।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: