অচেনা পথচারিকে বাচাঁতে গিয়ে মৃত্যুর সাথে লড়ছেন মাগুরার সোহেল

মাগুরানিউজ.কমঃ 

images (3)রাঙামাটি শহরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় একজন এসআইসহ দুই পুলিশ সদস্য গুরুত্বর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে অবস্থার অবনতি হওয়ায় তাদের উভয়কে চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শুক্রবার রাঙামাটির সুখী নীল গঞ্জে অনুষ্ঠিত পুলিশ নিয়োগ পরীক্ষায় দায়িত্ব পালন শেষে শহরে পুলিশ অফিসে ফিরে আসছিলেন এসআই সায়েদ ও তার সঙ্গীয় কনষ্টেবল সোহেল। রাঙ্গাপানি মাঠের পাশ্বোর্ক্ত রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে নামার সময় হঠাৎ করেই একজন মহিলা পথচারি গাড়ির সামনে দিয়ে রাস্তা পার হওয়ার চেষ্ঠা চালান। এসময় তাকে রক্ষা করতে গিয়ে হার্ড ব্রেক করেন চালক। সাথে সাথে রাস্তা থেকে ছিটকে পড়ে গুরুত্বর আহত হয় মোটর সাইকেল আরোহী দুই পুলিশ।

আহতদের মধ্যে একজন এসআই পদ মর্যাদার এবং তিনি পুলিশ রিজার্ভ অফিসের আরওয়ান এর দায়িত্বে রয়েছেন বলে জানাগেছে। আহত অপরজন পুলিশের কনষ্টেবল হিসেবে কর্মরত রয়েছেন। তার নাম সোহেল বলে জানাগেছে। আহতদের মধ্যে সোহেল বাম পায়ের হাটুতে মারাত্মক আঘাত পেয়েছেন এবং এসআই সায়িদ শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন বলে সহকর্মীদের কাছ থেকে জানাগেছে।

এদিকে রাঙামাটি পুলিশ প্রশাসনের সদর সার্কেলের দায়িত্বে থাকা সহকারি পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল ও কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মনু সোহেল ইমতিয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এএসপি চিত্ত রঞ্জন পাল জানিয়েছেন, একটি মহিলাকে বাচাঁতে গিয়ে উপরোক্ত দুইজন পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের মধ্যে সোহেলের অবস্থা খুবই গুরুতর এবং তার বাড়ি মাগুরা জেলায়। আহত অপরজন এসআই সায়েদ এর বাগি চট্টগ্রামের সীতাকুন্ডে বলেও জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: