মাগুরানিউজ.কমঃ
৩৪তম বিসিএস-এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।
আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে এ ফল প্রকাশ করা হয়। দুপুর ২টার দিকে ওয়েবসাইটে এ ফল পাওয়া যাবে। লিখিত পরীক্ষায় পাস করেছে ৯হাজার ৮২২ জন। ২৬ জানুয়ারি থেকে মৌখিক পরীক্ষা শুরু করা হবে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক(ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
এর আগে পিএসসির জনসংযোগ কর্মকর্তা ডায়ানা ইসলাম সিমা জানিয়েছেন, পিএসসির ওয়েবসাইটসহ টেলিটক মোবাইল থেকে এসএমএস দিয়ে ফল জানা যাবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে BCS <স্পেস> 34 <স্পেস> রেজিস্ট্রেশন নম্বর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।


