মাগুরানিউজ.কমঃ

আইপিএল-৮ আসরে বিশ্ব সেরা অল রাউন্ডার সাকিব আল-হাসান কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন। আসন্ন মৌসুমে কয়েকজন খেলোয়াড়কে ছেড়ে দিলেও সাকিবকে ছাড়েননি শাহরুখ খান।
এবার দেবব্রত দাস, সায়ান শেখর মন্ডল ও জ্যাক ক্যালিসকে ছেড়ে দিয়ে নতুন করে টীম সাজাচ্ছে কেকেআর।দলটি জ্যাক ক্যালিসকে মেন্টর ও ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে।
আইপিএলের দলগুলো আসন্ন আইপিএল মৌসুমের জন্য ১২৩ জন ক্রিকেটারকে রেখে দিয়েছে। এদের মধ্যে ৭৯ জন ভারতীয় বাকি ৪৪ জন বিদেশি ক্রিকেটার।
সাকিব আল-হাসান ২০১১ সালে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন। কেকেআরে যোগ দিয়েই দলের অপরিহার্য সদস্য হিসেবে নিজের অবস্থান তৈরি করতে সক্ষম হন সাকিব।
আইপিএল এ ২৮টি ম্যাচ খেলে সাকিবের সংগ্রহ ৩৪৭ রান। আর বোলিং করে ঝুড়িতে ভরেছেন ৩৪টি উইকেট।
Like this:
Like Loading...