মাগুরানিউজ.কমঃ
দেশের মিঠা পানির একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে তৃতীয় দফায় ডিম ছেড়েছে কার্প জাতীয় মা মাছ।
শুক্রবার দুপুর দুইটার দিকে হালদা নদীর মদুনাঘাট থেকে সত্তারহাট পর্যন্ত বিভিন্ন স্পটে ডিম ছাড়ে মা মাছ।
ডিম আহরণকারীরা দুই শতাধিকের বেশি নৌকা করে হালদা নদীতে ডিম সংগ্রহ করছেন। তবে কি পরিমাণে ডিম সংগ্রহ করা হচ্ছে সেটি এখনো নিশ্চিত করে বলতে পারছেনা মৎস্য বিভাগ।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী রাণী দেব সংবাদমাধ্যমকে বলেন, ‘হালদার ওজন থেকে পাহাড়ী ঢল ও মুষলধারে বৃষ্টির কারণে শুক্রবার দুপুরে হালদায় তৃতীয় দফায় ডিম ছেড়েছে কার্প জাতীয় মা মাছ। এখনো ডিম সংগ্রহ করতে জেলেরা নদীতে থাকায় কী পরিমাণে ডিম সংগ্রহ করা হয়েছে সেটি নিশ্চিত করে বলা যাচ্ছেনা। তবে নদীর কোন কোন অংশে আগের চেয়ে বেশি আবার কোন অংশে আগের চেয়ে কম ডিম পাওয়া যাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ডিম সংগ্রহ থেকে শুরু করে সংরক্ষণ ও বিক্রি পর্যন্ত সব ধরণের প্রস্তুতি জেলা মৎস্য অফিস নিয়ে রেখেছে।’


