স্পোর্টসডেস্কঃ
বিশ্বকাপ ফুটবলের শেষ ৮ এর লড়াইয়ে নিজেদের জয়ের মাধ্যমে সেমিফাইনাল নিশ্চিত করলো মেসির আর্জেন্টিনা। ৯০ মিনিটের লড়াইয়ে ভাগ্য আর্জেন্টিনার পক্ষেই রায় দিলো। খেলার ৮ মিনিটের মাথায় চমৎকার এক শটে দলকে এগিয়ে নেন গনজালো হিগুইয়ান। শনিবার বাংলাদেশ সময়
রাত ১০ টায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সাথে ব্রাসিলিয়ায় লড়াই শুরু হয় ইউরোপের ডার্ক হর্স বেলজিয়ামের। খেলার ৮ মিনিটের মাথায় মাঝমাঠ থেকে ডি মারিয়ার দিকে বল বাড়িয়েছিলেন লিওনেল মেসি। ডি মারিয়ার পাস থেকে বল পেয়ে দ্রুতই শট নিয়েছিলেন হিগুয়েইন। জোরালো সেই শট রুখে দেওয়ার কোনো সুযোগই পাননি বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া। ১-০ গোলে এগিয়ে গেছে আর্জেন্টিনা।
এরপর ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ অবশ্য খুব বেশি পায়নি আলেসান্দ্রো সাবেলার শিষ্যরা। ২৮ মিনিটে মাঝমাঠ থেকে ডি মারিয়ার দিকে দারুণভাবে বল বাড়িয়েছিলেন মেসি। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ডি মারিয়া। উরুতে চোট নিয়ে ৩৩ মিনিটের মাথায় মাঠও ছাড়তে হয়েছে আর্জেন্টাইন এই মিডফিল্ডারকে।
৩৮ মিনিটে বেলজিয়ামের পেনাল্টি বঙের ঠিক বাইরেই ফ্রি-কিক পেয়েছিলেন মেসি। কিন্তু সেখান থেকেও বলটি কাঙ্ক্িষত লক্ষ্যে পাঠাতে পারেননি আর্জেন্টিনার অধিনায়ক।
বেলজিয়ামও আর্জেন্টিনার রক্ষণভাগে খুব বেশি ভীতি ছড়াতে পারেনি। ২৬ মিনিটের মাথায় আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরোকে পরীক্ষার মুখে ফেলেছিলেন ওরিগি। কিন্তু বেলজিয়ামের এই স্ট্রাইকারের শট রুখে দিয়েছেন রোমেরো। ৪২ মিনিটে ইয়ান ভার্তোনের ক্রস থেকে দারুণ এক হেড করেছিলেন কেভিন মিরালাস। কিন্তু সেটাও চলে যায় গোলপোস্টের কিছুটা বাইরে দিয়ে।

