মাগুরানিউজ.কমঃ
পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হলেই কলকাতায় যাওয়ার কথা ছিল সাকিব আল হাসানের। শনিবার সিরিজের শেষ টেস্ট একদিন বাকি থাকতেই শেষ হয়েছে। তাই খুব শিগগিরই কলকাতার উদ্দেশে রওনা দেবেন সাকিব। আর সুসংবাদ পেয়েই সেখানে যাচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
সেই সুসংবাদটি হচ্ছে, আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে শনিবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ১ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান করে কিংস ইলেভেন পাঞ্জাব। জবাবে ১৯.৫ ওভার খেলে ৯ উইকেট খুইয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় কলকাতা।


