সাঙ্গাকারার আরও এক রেকর্ড

মাগুরানিউজ.কমঃ 

467538d0d8e88f0fb5f738c566e39ec0-Lanka-match

বিশ্বকাপে ২২ গজে কুমার সাঙ্গাকারার কাছে বিরল কিছু রেকর্ড ধরা দিয়েছে এরই মধ্যে। এবার ২২ গজের ‘বাইরে’ আরেকটি রেকর্ড নিজের করে নিলেন তিনি। বিশ্বকাপে সর্বোচ্চ ডিসমিসালের নতুন রেকর্ড সাঙ্গার। লঙ্কান বাঁ–হাতির দিনে হোবার্টে স্কটল্যান্ডের বিপক্ষে ১৪৮ রানের জয় পেয়েছে শ্রীলঙ্কা।

বিশ্বকাপে এতদিন সর্বোচ্চ ৫২টি ডিসমিসাল নিয়ে সবার ওপরে ছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। ৫৪টি ডিসমিসালে গিলক্রিস্টকে সরিয়ে নতুন রেকর্ড সাঙ্গাকারার। অবশ্য অস্ট্রেলীয় কিংবদন্তি উইকেটরক্ষক এ রেকর্ড করেছিলেন ৩১ ম্যাচে, সাঙ্গা সেটি ৩৬ ম্যাচে।

ম্যাচের ফল অনেকটাই নির্ধারিত হয়ে গিয়েছিল লঙ্কান ইনিংসের পরই। কিন্তু ৩৬৪ রানের লক্ষ্যে খেলতে নামা স্কটিশরা কতটা লড়াই করতে পারে, সেটাই ছিল দেখার। তা তো হয়নি, উল্টো বিশাল ব্যবধানে পরাজয়ের হতাশা উপহার দিল মমসেনের দল। ৪৪ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর স্কটল্যান্ডের ইনিংসের বলার মতো কেবল প্রেস্টন মমসেন ও ফ্রেডি কোলম্যানের চতুর্থ উইকেটে প্রতিরোধটুকুই। দুজনের জুটি থেকে আসে সর্বোচ্চ ১১৮ রান।

এরপর হঠাৎ ছন্দপতন। নুয়ান কুলাসেকারা আর দুষ্মন্ত চামিরা—দুই পেসারের তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ে স্কটিশদের যাবতীয় প্রতিরোধ। ৩ উইকেটে ১৬২ রান থেকে ২১৫ রানে অলআউট—৫৩ রানে শেষ ৭ উইকেটের পতন! সাতটির পাঁচটিই কুলাসেকারা-চামিরার দখলে। স্কটল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৭০ রান আসে কোলম্যানের ব্যাট থেকে আর মমসেন করেন ৬০ রান। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট নিয়েছেন কুলাসেকারা-চামিরা।

এর আগে সাঙ্গাকারার ১২৪, দিলশানের ১০৪ রান ও অ্যাঞ্জেলো ম্যাথুসের ৫১ রানে ভর করে শ্রীলঙ্কা নির্ধারিত ৫০ ওভারে তোলে ৯ উইকেটে ৩৬৩ রান। বিশ্বকাপে ইতিহাসের একমাত্র ব্যাটসম্যান হিসেবে টানা চারটি সেঞ্চুরির রেকর্ড গড়লেন সাঙ্গা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: