মাগুরায় প্রফেসর ডা. আকবরের দাফন সম্পন্ন

মাগুরানিউজ.কমঃ 

11043088_10202928703413362_5777116905648669602_n

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রখ্যাত শিশু রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. এম এস আকবর এমপির দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টায় বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে তার মরদেহ মাগুরা স্টেডিয়ামে আনা হয়। এ সময় জেলা প্রশাসন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও পরিবারের সদস্যরা তার মরদেহ গ্রহণ করেন।

রেড ক্রিসেন্টের পতাকা দিয়ে মুড়ে মরদেহ শহরের নোমানী ময়দানে আনা হয়। সেখানে প্রধানমন্ত্রী, জাতীয় সংসদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ মরদেহে পুষ্পার্ঘ অর্পণ করেন।

sakib-11dfg

এ সময় সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুবর রহমান, পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাসির বাবলু, সাধারণ সম্পাদক পংকজ কুণ্ডু, জেলা আওয়ামী লীগ নেতা তানজেল হোসেন খান, গোলাম মওলা মোল্যা, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

sakib-11tuty

হাজার হাজার মানুষ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চারবারের সংসদ সদস্য জনপ্রিয় এ নেতাকে এক নজর দেখতে ভীড় জমান। পরে সেখানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার আগে তার পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন-মরহুমের ছোট ভাই অ্যাডভোকেট আলী আকতার। দুপুরে তার মরদেহ মাগুরা ভায়না পৌর কবরস্থানে দাফন করা হয়।

৯ মার্চ (সোমবার) সন্ধ্যায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে ইন্তেকাল করেন। এ সময় তার বয়স হয়েছিল ৭২ বছর।তার মৃত্যুতে জেলায় সাতদিনের শোক কর্মসূচি চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: