সব ক্লান্তি ঘুচিয়ে দিলো স্বাধীনতা

মাগুরানিউজ.কমঃ 

9225

রক্ত নদী অশ্রু সাগর

পেরিয়ে এলো ভোর

সব ক্লান্তি ঘুচিয়ে দিলো

স্বাধীনতা নামের দোর…………

আজ ২৬ মার্চ। সব বাধা-বিপত্তি, নির্যাতন আর দমন-নিপীড়ন থেকে মুক্তির দিন আজ। বিশ্বের আলো হাওয়ায় শঙ্কামুক্ত লাল-সবুজের পতাকা ওড়ানোর দিন।স্বাধীনতার নেশায় বাংলার দামাল ছেলেরা রক্ত চক্ষু লাল করেছিল এই দিনে। প্রশিক্ষণ না থাকলেও তাদের অদম্য ইচ্ছাশক্তির কাছে পরাজিত হয়েছিল পাক-হানাদার বাহিনী। স্বাধীনতার স্বাদ পেয়ে হেসেছিল দেশমাতা আর নির্যাতিত বঙ্গসন্তান।

২৫ মার্চ কালরাতে ঘুমিয়ে থাকা নিরস্ত্র হাজার বাঙালির বুক ঝাঁঝরা হয় পাকিস্তানি হায়নার সশস্ত্র হামলায়। ১৯৭১ সালের ২৬ মার্চ সূর্য উঠেছিল হাজারো মৃতদেহে উত্তাপ দিতে। মৃত্যুভয়কে তুচ্ছ করে ‘জয় বাংলা’ স্লোগান তুলে ট্যাঙ্কের সামনে এগিয়ে যায় সাহসী বুক। বঙ্গবন্ধুর ডাকে জীবনপণ লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে বীর বাঙালি। বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াই শুরু হয়েছিল একাত্তরের আজকের এই দিনে।

বাঙালির বুকের রক্তে ইতিহাসের পাতা রাঙিয়ে আত্মত্যাগের অতুলনীয় দৃষ্টান্ত সৃষ্টি হয় একাত্তরের এই দিনে। যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এ দেশের আবাল-বৃদ্ধ-বণিতা। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বুকের তাজা রক্ত ঢেলে দিতে পিছিয়ে পড়েনি মুক্তিপাগল দামাল ছেলের দল, পিছিয়ে পড়েনি তিরিশ লক্ষ মা-বোন তাদের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতাকে কিনতে। বিশ্বের মানচিত্রে গৌরব ও অহঙ্কারের সঙ্গে টিকে থাকা আজকের এই স্বাধীন বাংলাদেশ তার চূড়ান্ত পরিণতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: