আজ শুক্রবার, মে ১, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে চুরি-ছিনতাই, বিপাকে রোগী ও স্বজনেরা
- শ্রীপুরে কৃষকদের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
- শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- শ্রীপুরে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়ার বাছাই প্রক্রিয়া শুরু
- শ্রীপুরে সম্পত্তি বিরোধের জেরে গৃহবধূ হত্যা, দুই আসামী গ্রেফতার
- শ্রীপুরে মাইক্রো-ভ্যানের সংঘর্ষে স্কুল শিক্ষক নিহত, ভ্যান চালক আহত
- শ্রীপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ গ্রহণ করছে ১৯৫২ জন শিক্ষার্থী
- শ্রীপুরে তিন হাজার মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ গ্রহণ করছে ১৯৫২ জন শিক্ষার্থী
- শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর নব গঠিত এডহক কমিটির সভাপতি মুন্সী জয়নুল আবেদীনসহ সদস্যবৃন্দের আনুষ্ঠানিকভাবে অভিষেক ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাকক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়।
শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নব গঠিত এডহক কমিটির সদস্য সচিব উত্তম কুমার অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মুন্সী জয়নুল আবেদীন।
শ্রীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুন্সী রেজাউল করিম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মুন্সী জাহাঙ্গীর হোসেন, উক্ত প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যাপক গোলাম ছরোয়ার ও বিশেষ অতিথি ও এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি খোন্দকার আবু নঈম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সী ইয়াছিন আলী সোহেল, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম ধলু,১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মো. মতিয়ার বিশ্বাস, সাবেক ইউপি সদস্য মো. ইদ্রিস আলী বিশ্বাসসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সাংবাদিকসহ সুধী সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

