শ্রীপুরে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে রবিবার বিজয়া দশমীর মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা সম্পন্ন হয়েছে। সন্ধ্যায় উপজেলার ১৩৫ টি প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দূর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হয়। শিষ্টের পালনের দিষ্টের দমন জন্যই দেবী দূর্গা স্বর্গ থেকে আগমন ঘটেছিল মর্ত্যলোকে। এরই ধারাহিকতায় হিন্দুধর্মাবলম্বীরা প্রতি বছর শারদীয় দুর্গাপূজা উদযাপন করে। সনাতনী শাস্ত্রমতে এ বছর দেবী দূর্গার দোলায় চড়ে আগমন ঘটে এবং ঘোড়াই চড়ে প্রস্থান করেন। আগামী ৯ অক্টোবর বুধবার ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গাপূজা বিজয়া দশমী মধ্য দিয়ে শেষ হয়।

সারাদিন বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শারদীয় দূর্গা পূজার বিসর্জন ঘিরে হিন্দু ধর্মাবলম্বীরা ব্যস্ততা সময় পার করছে৷ নতুন পোশাকে আবাল-বৃদ্ধ-বনিতারা উৎসবে মেতে উঠেছে। বিসর্জন উপভোগ করতে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরছে দর্শনার্থীরা। দুপুরে চলে সিদুর খেলা। বিকেলে বিসর্জনকে ঘিরে চলে আরতি। সন্ধ্যায় বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয় দূর্গা পূজার সকল আনুষ্ঠানিকতা। তবে এ বছর দুর্গাপূজায় সনাতনী ধর্মাবলম্বীদের মাঝে উৎসবের কমতি দেখা গেছে।
এ বিষয়ে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার জানান, এ বছর উপজেলার ১৩৫ টি মন্দিরে পূজা উদযাপিত হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকায় কোথাও কোন অপ্রীতকর ঘটনা ঘটেনি। সকলের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এ জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।
এ বিষয়ে শ্রীপুর থানা ওসি তদন্ত গৌতম ঠাকুর বলেন, দূর্গাপূজাকে ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। শান্তিপূর্ণভাবে দূর্গাপূজা শেষ হয়েছে৷ কোথায়ও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: