শ্রীপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে রবিবার সকালে মাগুরর শ্রীপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের পাদদেশে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, শ্রীপুর সরকারি কলেজ, সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালেক মুহিদ।
বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন জোয়ার্দার প্রমুখ।
শ্রীপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি ও উপজেলা শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন। পরে উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা লিয়াকত আলীর পরিচালনায় সকল শহিদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে ‘ মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’-  শীর্ষক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উপজেলার সকল কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: