আজ সোমবার, জুলাই ১৩, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সনদ বিতরণ
- শ্রীপুরে পিতা ও পুত্রকে কুপিয়ে মারাত্মক জখম, দোকানঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট
- টিসিবিতে নিম্মমানের পণ্য, প্যাকেজের দাম বৃদ্ধি হওয়ায় ক্রেতাদের অসন্তোষ
- শ্রীপুরে দারিয়াপুর ডিগ্রি কলেজের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
- শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় ২০ টি বাড়িঘর ব্যাপক ভাঙচুর লুটপাট
- শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত
- শ্রীপুরে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
- শ্রীপুর ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- শ্রীপুরে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- শ্রীপুরে ডেঙ্গুসহ মশা বাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলার আমলসার গ্রামের আল-আমিন (৩০) নামে এক যুবকের কাছ যাত্রীবেশে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে লাঙ্গলবাঁধ-ওয়াপদা সড়কের উপজেলার দারিয়াপুর ইউনিয়নের মালাইনগর ফাঁকা রাস্তায় এ ঘটনা ঘটে বলে দাবি ওই যুবকের। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। পরে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তাকে বাড়িতে পাঠানো হয়েছে বলে জানা গেছে৷ সে উপজেলার আমলসার গ্রামের আবু বক্কার ছেলে।
ভুক্তভোগী আল-আমিন জানান, রাত ৮টার দিকে আমলসার বাজার থেকে ওয়াপদার উদ্দেশ্যে রওনা হন। ইজিবাইকের মধ্যে আগে থেকেই একজন বসা ছিল। মালাইনগর ফাঁকা মাঠের মধ্যে রাত সাড়ে ৮টার দিকে পৌঁছালে যাত্রীবেশে বসে থাকা ওই ব্যক্তি ও ইজিবাইক চালক আমার কাছে যা আছে বের করে দিতে বলে। এই বলে আমাকে কিল-ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে আমার নাকে চেতনানাশক স্প্রে করলে আমি অজ্ঞান হয়ে পড়ি। তারপর কিছু জানিনা। আমার কাছে ৭০ হাজার টাকা ছিল তা তারা নিয়ে নেয়। আমি তাদের কাউকে চিনি না বলে থানায় কোন অভিযোগ করিনি।
এ বিষয়ে শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, ঘটনা শোনার পর পুলিশ হাসপাতালে গিয়েছিল। কিন্তু তার কথা বার্তায় সন্দেহজনক। হয়তো তাদের মধ্যে অন্য কোন বিষয় থাকতে পারে। তবে এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পায়নি।

