শ্রীপুরে কুমার নদের পানিতে ডুবে কিশোরের মৃত্যু

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে বন্ধুদের সাথে মাছ ধরতে গিয়ে কুমার নদের পানিতে ডুবে রিমন হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার সারঙ্গদিয়া নয়নশাহ ঘাটে এ ঘটনা ঘটে। সে সারঙ্গদিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ১০ টার দিকে রিমন বন্ধুদের সাথে কুমার নদে মাছ ধরতে যায়। মাছ ধরার এক পর্যায়ে নদের থেকে বালি কাটা বড় গর্তে পড়ে যায় সে। সাতার না জানায় পানিতে ডুবে যায়। পরে দুপুর ১ টার দিকে তার বন্ধুরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। তার মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, মরদেহ উদ্ধারের পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। বিষয়ে শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: