শাহরুখকে ঘুড়ি মার্কায় ভোট দিন!

মাগুরানিউজ.কমঃ 

srk1434275418

শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘রাইস’। কিন্তু এখন পর্যন্ত সিনেমায় তার চরিত্র কি হচ্ছে তা জানা যায়নি। কিছুদিন আগে একটি স্কেচ দেখা গিয়েছিল। যেখানে শাহরুখকে মুখ ভর্তি খোচা খোচা দাঁড়িতে দেখা যায়।  

সম্প্রতি এ তারকার নতুন একটি স্কেচ পাওয়া গেছে। এই ছবিতেও শাহরুখকে মুখে দাঁড়ি ভর্তি অবস্থায় দেখা যাচ্ছে এবং তার চোখে চশমা। ছবিটি দেখে মেনে হচ্ছে তিনি কাওকে সালাম দিচ্ছেন।  ঠিক যেমন করে থাকেন কোনো রাজনীতিবিদ।

তাহলে কি শাহরুখ রাইস সিনেমায় রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন? প্রকাশিত ছবিটি তেমনই ইঙ্গিত দিচ্ছে বলে মিডিয়া সংশ্লিষ্টরা ধারণা করছেন।

শাহরুখ যে রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন তার আরো প্রমাণ পাওয়া যায় সেই ব্যানারের নিচে লেখা দেখে। ব্যানারের নিচে হিন্দিতে লেখা, ‘রাইসকে ভোট দিন, গরীবকে সুযোগ দিন।’ ব্যানারে একটি ঘুড়ি প্রতীকও ব্যবহার করা হয়েছে। যেমনটা রাজনৈতিক দলের ব্যানারে ব্যবহার করা হয়।

রাহুল ডোলাকিয়া পরিচালিত সিনেমাটিতে আরো অভিনয় করছেন ফারহান আখতার, নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং মাহিরা খান। আগামী জুলাইয়ে সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে জানা গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: