আজ বুধবার, জুলাই ১৫, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সনদ বিতরণ
- শ্রীপুরে পিতা ও পুত্রকে কুপিয়ে মারাত্মক জখম, দোকানঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট
- টিসিবিতে নিম্মমানের পণ্য, প্যাকেজের দাম বৃদ্ধি হওয়ায় ক্রেতাদের অসন্তোষ
- শ্রীপুরে দারিয়াপুর ডিগ্রি কলেজের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
- শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় ২০ টি বাড়িঘর ব্যাপক ভাঙচুর লুটপাট
- শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত
- শ্রীপুরে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
- শ্রীপুর ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- শ্রীপুরে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- শ্রীপুরে ডেঙ্গুসহ মশা বাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
“অধিকার, সমতা,ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্য স্লোগান’কে সামনে রেখে সারাদেশের ন্যায় মাগুরার শালিখায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। আজ শনিবার (৮ মার্চ) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বনি আমিন৷ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, সমাজ সেবা অফিসার মোছাঃ নাসিমা খাতুন,আনসার ভিডিপি কর্মকর্তা মরজিনা খাতুন,শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া,সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ প্রমূখ৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কিশোর কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক শুভ্রত কুমার বিশ্বাস৷

