মাগুরানিউজ.কমঃ
আজ শনিবার, মে ২, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে চুরি-ছিনতাই, বিপাকে রোগী ও স্বজনেরা
- শ্রীপুরে কৃষকদের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
- শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- শ্রীপুরে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়ার বাছাই প্রক্রিয়া শুরু
- শ্রীপুরে সম্পত্তি বিরোধের জেরে গৃহবধূ হত্যা, দুই আসামী গ্রেফতার
- শ্রীপুরে মাইক্রো-ভ্যানের সংঘর্ষে স্কুল শিক্ষক নিহত, ভ্যান চালক আহত
- শ্রীপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ গ্রহণ করছে ১৯৫২ জন শিক্ষার্থী
- শ্রীপুরে তিন হাজার মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ গ্রহণ করছে ১৯৫২ জন শিক্ষার্থী
- শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু
যশোর-মাগুরা মহাসড়কে পেট্রোলবোমা নিক্ষেপকালে গণপিটুনিতে এক বিএনপি কর্মী আহত হয়েছেন। এছাড়া যশোরের মনিরামপুরে পেট্রোলবোমা মারতে গিয়ে ট্রাকচাপায় দুইজন নিহত হয়েছেন।
নিহত দুইজন হলেন- লিটন হোসেন ও ইউসুফ আলী। আহত বিএনপির কর্মীর নাম শাহীন।
মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
স্থানীয় পৌর কাউন্সিলর মফিজুর রহমান জানান, ইউসুফ আলী যুবদল কর্মী।
মনিরামপুর থানার ওসি মোল্যা খবির আহমেদ জানান, ভোর সাড়ে ৩টার দিকে লিটন এবং ইফসুফ একটি মোটরসাইকেল নিয়ে বেগারীতলা বাজারের পাশে যানবাহনে পেট্রোলবোমা হামলার চেষ্টা চালায়। এসময় বিপরীত থেকে আসা একটি ট্রাকচাপা দিলে তারা দুজনই গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ তাদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পেট্রোলবোমা উদ্ধার করেছে।
এদিকে, ভোর ৪টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের ভাটার আমতলা এলাকায় পেট্রোলবোমা নিক্ষেপকালে গণপিটুনির শিকার হন বিএনপি কর্মী শাহীন। তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোরের সহকারী পুলিশ সুপার (এএসপি) রেশমা শারমিন বিষয় দুটি নিশ্চিত করেছেন।

