যশোরে সড়ক দুর্ঘটনায় বাবা নিহত, মেয়ে আহত

করেসপন্ডেন্ট:যশোর শহরের পালবাড়ি এলাকায় ট্যাঙ্কলরির চাপায় বাবা আশরাফ আলী (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে মেয়ে জান্নাতুল ফেরদৌসি চৈতি (১৬)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

jessore_map_1_791543573নিহত আশরাফ আলী শহরের ঘোপ নওয়াপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে।আহত জান্নাতুল ফেরদৌসি চৈতি আশরাফ আলীর মেয়ে ও বিমানবন্দর স্কুলের ১০ শ্রেণির ছাত্রী।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা পালবাড়ি মোড়ে প্রায় আধঘণ্টা সড়ক অবরোধ করে রাখে ও কয়েকটি গাড়ি ভাঙচুর করে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে আশরাফ মোটরসাইকেলে করে চৈতিকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। পথে পালবাড়ি এলাকায় একটি ট্যাঙ্কলরি তাদের বহনকারী মোটরসাইকেরটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আশরাফ আলীর মৃত্যু এবং চৈতি আহত হয়।
স্থানীয়রা চৈতিকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম আশরাফ আলীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তবে সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেনি বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: