মোদি গেলেন, আসছেন কোহলিরা

মাগুরানিউজ.কমঃ

modi1433687620

ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশে আসার কথা ছিল রোববারই। কিন্তু তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকায় অবস্থান করায় একদিন সফর পিছিয়ে দেয় ভারতের ক্রিকেট বোর্ড।

রোববার রাতে দেশ ছেড়েছেন ভারতের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি যাওয়ার ১২ ঘণ্টার মধ্যেই ঢাকা পা রাখবে বিরাট কোহলির ভারতীয় ক্রিকেট দল। সোমবার সকাল ৯টা ১০ মিনিটে ঢাকায় পা রাখবে ভারতীয় দল।

হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর সরাসরি হোটেল সোনারগাঁওয়ে যাবে সফরকারীরা। বিশ্রাম নিয়ে দুপুর আড়াইটায় অনুশীলনে নামবে তারা। মিরপুরের বিসিবি একাডেমি মাঠে ঘাম ঝরাবেন বিরাট কোহলির দল।

২০১০ সালের পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারতীয় দল। যদিও ২০১৪ সালে এসেছিল তারা। তবে সেবার টেস্ট খেলা হয়নি তাদের। এবারের সফরে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে ভারত ও বাংলাদেশ। এ ছাড়া ২০১২ ও ২০১৪ এশিয়া কাপ এবং ২০১৪-তে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশে এসেছিল ভারতীয় ক্রিকেট দল।

১০ জুন বাংলাদেশ ও ভারতের প্রথম টেস্ট ফতুল্লায়। তিনটি ওয়ানডে হবে ১৮, ২১ ও ২৪ জুন। প্রতিটি ম্যাচ দিবারাত্রির।  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: