মানব উন্নয়নে এগিয়েছে বাংলাদেশ

ন্যাশনালডেস্কঃ 

imagesজাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপির বার্ষিক মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ এক ধাপ এগিয়েছে। পাশাপাশি নারী-পুরুষ সমতা উন্নয়ন সূচকে ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার ইউএনডিপির প্রধান কার্যালয় জাপানের রাজধানী টোকিওতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ইউএনডিপির ওয়েবসাইটেও এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ইউএনডিপির প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের অবস্থান ১৪২তম। এর আগে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৩তম স্থানে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কার অবস্থান রয়েছে সবচেয়ে ওপরে। শ্রীলঙ্কা বর্তমানে ৭৩তম স্থানে রয়েছে। এ ছাড়া ভারত ও পাকিস্তানের অবস্থান যথাক্রমে ১৩৫ ও ১৪৬তম স্থানে।
অন্যদিকে নারী-পুরুষ সমতা উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান ১০৭তম স্থানে রয়েছে। এই সূচকের ভারতের অবস্থান ১৩২ ও পাকিস্তানের অবস্থান ১৪৫তম স্থানে।
ইউএনডিপির প্রতিবেদনে বলা হয়, মানবসম্পদ উন্নয়ন সূচকে প্রথম স্থানে রয়েছে নরওয়ে। এ ছাড়া দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া, তৃতীয় স্থানে সুইজারল্যান্ড, চতুর্থ স্থানে নেদারল্যান্ডস ও পঞ্চম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: