মাগুরা-১ উপনির্বাচনে প্রচার ও গণসংযোগে এগিয়ে রয়েছেন…

মাগুরানিউজ.কমঃ
mn
মাগুরা-১ উপনির্বাচনে প্রচার ও গণসংযোগে এগিয়ে রয়েছেন কে? এ নির্বাচনে মোট ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 
বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) এ টি এম আব্দুল ওয়াহহাব দলীয় ‘নৌকা’ প্রতীকে।

স্বতন্ত্র প্রার্থী মাগুরা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র তরুন জননেতা তপন কুমার রায় ‘সিংহ’ প্রতীকে।

বিএনএফের জেলা সাধারণ সম্পাদক কে এম মোতাসিম বিল্লাহ ‘টেলিভিশন’ প্রতীকে।

ও ন্যাশনাল পিপলস পার্টির কাজী তৌহিদুল আলম ‘আম’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মৃদুলয়ে চলছে প্রচার ও গণসংযোগ। এখনো অনেক দেরী ভোটের তাই এখনই মন্তব্য করা সম্ভব নয় কে এগিয়ে আর কে পিছিয়ে। তবে মূল আলোচনায় রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) এ টি এম আব্দুল ওয়াহহাব ও স্বতন্ত্র প্রার্থী মাগুরা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র তরুন জননেতা তপন কুমার রায়, এমনটাই জানালেন মাগুরা-১ আসনের ভোটাররা।
অন্যদিকে, শূন্য মাগুরা-১ সংসদীয় আসনের উপনির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, প্রশাসনের প্রতিনিধি, রিটার্নিং অফিসার এবং সহকারি রিটার্নিং অফিসারদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ মে সকাল ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলনকক্ষে এ বৈঠক হওয়ার কথা।
উপনির্বাচন নির্বিঘ্নে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলার বৈঠকে আলোচনার জন্য ৬টি এজেন্ডা ঠিক করে দিয়েছে কমিশন। এগুলো হচ্ছে—প্রাক নির্বাচনী আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, নির্বাচনপূর্ব শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টিতে করণীয় নির্ধারণ, সন্ত্রাসী, মাস্তান ও চাঁদাবাজদের গ্রেপ্তার এবং তাদের দৌরাত্ম রোধে ব্যবস্থা, বিভিন্ন নির্বাচনী কার্যক্রম গ্রহণ এবং নির্বাচনী দ্রব্যাদি পরিবহন ও সংরক্ষণের নিরাপত্তা বিধান, নির্বাচনী আইন এবং আচরণ বিধিসহ বিভিন্ন নির্দেশনা সুষ্ঠুভাবে পরিপালনের পরিবেশ সুগম করা এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা-বিষয়ক কর্ম-পরিকল্পনা গ্রহণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: