মাগুরা-১ উপ-নির্বাচনে ২৩ মে ভোটের দিন ভাবছে ইসি

 

মাগুরানিউজ.কমঃ

EC_426440313

সদ্য শূন্য ঘোষিত মাগুরা-১ আসনের উপ-নির্বাচন আগামী ২৩ মে সম্পন্ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)।
 
সূত্র জানিয়েছে, ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা নির্বাচনের জন্য একটি প্রস্তাবনা তৈরি করেছে। এতে আগামী ২৩ মে ভোট গ্রহণের দিন উল্লেখ করা হয়েছে।

প্রস্তাবনায় মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ধরা হয়েছে ২৩ এপ্রিল, যাচাই-বাছাই ২৭ এপ্রিল এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৫ মে। আর ভোটগ্রহণের সময় রাখা হয়েছে ২৩ মে।
 
ইসির উপ-সচিব পর্যায়ের একজন কর্মকর্তা মাগুরানিউজকে বলেছেন, নির্বাচন ব্যবস্থাপনা শাখা একটি প্রস্তাবনা তৈরি করেছে। এখন নির্বাচন কমিশন এতে অনুমোদন দিলেই সব কার্যক্রম শুরু করা হবে। তবে ইসি চাইলে এই তারিখগুলো পরিবর্তনও হতে পারে।
 
গত ৯ মার্চ মাগুরা-১ আসনের সংসদ সদস্য ডা. সিরাজুল আকবর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। মাগুরা জেলা আওয়ামী লীগের এই সভাপতি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: