মাগুরানিউজ.কমঃ
‘নিরাপদ পুষ্টিকর খাবার-সুস্থ জীবনের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে মাগুরায় পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০১৫।
এ উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সকাল ৯টায় মাগুরা সদর হাসপাতাল থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সিভিল সার্জন ডা. এফবিএম আব্দুল লতিফের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার শাহ-ইফতেখার আহমেদ, পৌরসভার মেয়র ইকবাল আখতার খান কাফুর, ডা. রোকুনুজ্জামান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ মঞ্জুর রহমান, ডা. তারিফুজ্জামান, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, পিটিআই’র সহকারি সুপারেটেন্ট রবীন্দ্রনাথ বিশ্বাস, এনজিও কো-অর্ডিনেটর আব্দুল হালিম, বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা এফপিএবির সহকারী জেলা কর্মকর্তা অরুন শীল, ব্রাকের জেলা সমন্বয়কারী রোকেয়া বেগম প্রমুখ।


