মাগুরায় সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু

মাগুরানিউজ.কমঃ 

imagesমাগুরায় বাসের ধাক্কায় নছিমনের যাত্রী শুকুরী বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার গভীর রাতে মাগুরা-যশোর সড়কের সীমাখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সোমবার ভোরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

তিনি মাগুরার শালিখা উপজেলার পিয়ারপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী।

জাহাঙ্গীর হোসেন  জানান, রাত ১০টার দিকে শুকুরী বেগম নছিমনে (ইঞ্জিনচালিত ভ্যান) করে মাগুরা-যশোর মহাসড়ক দিয়ে সীমাখালীর দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি ঢাকাগামী পরিবহণ নছিমনটিকে ধাক্কা দিলে শুকুরী বেগম গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: