মাগুরানিউজ.কম:
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের আজ মহাষ্টমী।মাগুরায় মহাষ্টমীর অঞ্জলী দিতে সকাল থেকেই থানাপাড়া পূজামন্ডপে ভক্তদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে।
মঙ্গলবার মহাসপ্তমীতে ষোড়শ উপাচারে অর্থাৎ ষোলটি উপাদানে দেবী দুর্গার পূজা হয়। ত্রিনয়নী দেবীদুর্গার চক্ষুদান করা, দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করেন ভক্তরা।
সপ্তমী পূজায় মাগুরার বিভিন্ন পূজা মন্ডপে চলে ভক্তিমূলক সংগীত, রামায়ণ পালা, আরতিসহ নানা আয়োজন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে প্রতিমা দর্শন।
বৃহস্পতিবার মহানবমী, বিজয়া দশমী এবং দর্পণ বিসর্জন। প্রতিমা বিসর্জন হবে ২৩ অক্টোবর শুক্রবার।

