মাগুরানিউজ.কমঃ

মাগুরার নীজনান্দুয়ালি স্কুল মাঠের শ্রমিক হাট। সকাল থেকেই জমজমাট শ্রমিক হাট। কারন জিজ্ঞাসা করতেই সমন্বয়ে জানালেন কাজ নেই। বয়:বৃদ্ধ মতিয়ার জানালেন পেটের দায়ে এই পথে আসা,অন্য কোন উপায় নেই।
রাজমিস্ত্রি, জোগালে থেকে যে কোন কঠিন কাজে বাড়ীতে লোক লাগলে দরকার শ্রমিক শ্রেনীর। আর এ হাটে মেলে শ্রমিক। মাগুরা নতুন বাজার ব্রিজের কোল ঘেষে প্রতিদিন সকাল ৬ থেকে দেখা মেলে।

দীর্ঘমেয়াদী শ্রমিকের জন্য প্রতি হাটবার নীজনান্দুয়ালি স্কুল মাঠে দেখা যায অজস্র এরকম শ্রমিকের। দরকার মতো শ্রমিকও পাওয়া যায় এখানে। নিতান্তই অনিশ্চিত পেশা হলেও এটিকে অবলম্বন করে সংসার করছেন অনেকে। এসব শ্রমিক শ্রেনীর অনেকে আছেন মহিলাও।
মাথা পিছু ৩০০ টাকা করে প্রতিদিন কাজের ভিত্তিতে এরা বিক্রি হন। ভাবতে অবাক হলেও এই শ্রেনীর মানুষের জন্য অনেক কাজ করা যায় সহজে।
খায়রুল নামে এক শ্রমিক বলেন শ্রমিকদের সাথে ভাল ব্যবহার করা উচিত এটি তাদের অনুরোধ। রহমত নামের আরেক শ্রমিক বলেন পেটের দায়ে এই পথে তাই অনেকের কাজের অভিজ্ঞতাও অনেক রকম থাকে।

