মহম্মদপুরে পুলিশ পরিচয়ে শিক্ষকের বাড়িতে ডাকাতি

মাগুরানিউজ.কমঃ

images (3)মাগুরার মহম্মদপুর উপজেলার চরবড়রিয়া গ্রামে সোমবার গভীর রাতে পুলিশ পরিচয় দিয়ে অবসরপ্রাপ্ত এক প্রধান শিক্ষকের বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।

মহম্মদপুরের বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক ওহিদুর রহমান আজ মঙ্গলবার দুপুরে জানান, ‘ রাত তিনটার দিকে ১০/১২ জনের অস্ত্রধারী ডাকাতদল তাদের বাড়িতে গিয়ে নিজেদেরকে পুলিশের লোক হিসেবে পরিচয় দিয়ে ঘরের দরজা খুলতে বলে। দরজা খুলতে দেরি হওয়ায় পুলিশ পরিচয় দানকারি ডাকাতরা ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে এবং সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার লুট করে চলে যায়।

এ সময় ওই পরিবারের সদস্যরা চিৎকার করলে ডাকাতরা বোমা বিস্ফোরণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।’ তিনি এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেবেন বলে জানান।

এ বিষয়ে মহম্মদপুর থানার ওসি শেখ মতিয়ার রহমান বলেন, ‘এ ধরণের কোন ঘটনার অভিযোগ এখনো আমরা পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: