মহম্মদপুরে কর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ শুরু

মাগুরানিউজ.কমঃ

11119811_828230717271544_6585258940440772617_n

ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় মাগুরার মহম্মদপুর উপজেলায় দুই হাজার বেকার যুবকের কর্মসংস্থানের উদ্দেশে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

শনিবার (০৪ এপ্রিল) দুপুরে মহম্মদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে তিন মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবুর রহমান।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রব্বানী, জেলা যুব উন্নয়ন অধিদফতরের উপ পরিচালক রিয়াজুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) সৈয়দ রবিউল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা জানান, মহম্মদপুর উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় দুই হাজার বেকারের কর্মসংস্থানের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে যুব উন্নয়ন অধিদপ্তর। এর বিপরীতে দুই হাজার ২৩ জন নারী ও পুরুষ আবেদন করেন। প্রথম পর্যায়ে এক হাজার ২১৩ জন যাচাই-বাছাইয়ে উর্ত্তীর্ণ হন। এদের মধ্যে এক হাজার নারী-পুরুষ প্রার্থীর উপজেলা সদরের পাঁচটি ভেন্যুতে শনিবার থেকে প্রশিক্ষণ শুরু হলো। ‍

সদরের উপজেলা পরিষদ মিলনায়তন, হাসপাতাল কমপ্লেক্স মিলনায়তন, বালিকা বিদ্যালয়, আরএসকেএইচ ইনস্টিটিউশন ও ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ে ৭২ দিন ধরে এ প্রশিক্ষণ চলবে।

সফলভাবে প্রশিক্ষণ শেষ করার পর প্রার্থীদের দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালে প্রত্যেককে  প্রতিদিন ২০০ টাকা হারে ও প্রশিক্ষণ শেষ হলে প্রতিমাসে ৬ হাজার টাকা করে সম্মানি দেওয়া হবে।

জেলা যুব উন্নয়ন অধিদফতরের উপ পরিচালক রিয়াজুল ইসলাম খান জানান, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে উপজেলার দুই হাজার বেকারের কর্মসংস্থান করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: