মহম্মদপুরে পতাকা উড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষ

মাগুরানিউজ.কমঃ  মহম্মদপুর উপজেলার আড়মাঝি গ্রামে আর্জেন্টিনার পতাকা উড়ানোর জন্য বাঁশ কাটাকে কেন্দ্র করেবৃহস্পতিবার বিকেল ৩টার দিকে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। 

index13

গুরুতর আহত ১১ জনকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

মহম্মদপুর হাসপাতালে ভর্তি মিজানুর রহমান  জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আড়মাঝি গ্রামের নজির মেম্বর ও হাবিবুর মেম্বরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।বিকেলে হাবিবুর মেম্বরের পক্ষের জবেদা বেগমের বিরোধপূর্ণ বাঁশঝাড় থেকে নজির মেম্বর বিশ্বকাপ ফুটবলের আজেন্টিনা দলের পতাকা টানানোর জন্য বাঁশ কাটতে গেলে উভয়ের মধ্যে কথা কাটাকটি হয়।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে মহম্মদপুর থানা ও নহাটা ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

প্রায় দুই ঘণ্টা ধরে সংঘর্ষে গুরুতর আহত জবেদা (৫০), নান্নু মোল্যা (৩৫), লাভলু মোল্যা (৪০), জাহিদুল (৩০), ইউনুচ আলী (২২), ওসমান (২০), বিউটি পারভীন (৪০) হোসনেয়ারা (২৪), কবিরুল (২৮), ইউসুব মিয়া (৫০) ও মিজানুর রহমানকে (৪০) মহম্মদপুর উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। 

এ ব্যাপারে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নিকুঞ্জ কুমার কুণ্ডু  জানান,  খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: