বোমা নিয়ে ঠাট্টার জন্যে ৭২লক্ষ টাকা জরিমানা

মাগুরানিউজ.কমঃ

safe_image (2)
মজা করে বলেছিলেন তাঁর ব্যাগে বোমা আছে। তাতেই বিপত্তি। তাঁর এই ‘মজার’ জেরে আতঙ্ক ছড়ায় বিমানবন্দরে। সঙ্গে সঙ্গে খালি করে দেওয়া হয় বিমানবন্দরের ওই অংশ। তবে পরে জানা যায়, কোনও বোমাই ছিল না ওই ব্যক্তির কাছে। বোমা নিয়ে ঠাট্টার দাম প্রায় ৯০ হাজার ডলার গুনতে হল তাঁকে। 
২২ অক্টোবর মিয়ামি বিমানবন্দর থেকে অ্যাভিয়াঙ্কা বিমানে বোগোতোর উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল ভেনেজুয়েলার ৬০ বছরের চিকিত্‍‌সক ম্যানুয়েল আলভারাডোর। রুটিন জিজ্ঞাসাবাদের সময় এক নিরাপত্তা আধিকারিক তাঁকে প্রশ্ন করেছিলেন, তাঁর ব্যাগে কী আছে? ভেনেজুয়েলার এই চিকিত্‍‌সক সপাটে জানিয়েছিলেন, তাঁর ব্যাগে সি-৪ বিস্ফোরক রয়েছে। পরে অবশ্য স্পষ্ট করে দেন যে, মজা করে কথাটি বলেছিলেন।কিন্তু যা হওয়ার হয়ে গিয়েছিল মুহূর্তের মধ্যে। তত্‍‌ক্ষণাত্‍‌ বিমানবন্দরের ওই অংশ খালি করে দেওয়া হয়। বহু বিমানের সময় পিছিয়ে দেওয়া হয়। এমনকি বম স্কোয়াডও পৌঁছে যায় ঘটনাস্থলে, জানিয়েছেন আলভারাডোর আইনজীবী ব্রায়ান বিবার। ‘এহেন মন্তব্যের জন্য সময় নষ্ট হওয়া’র দায়ে তাঁকে জরিমানা দিতে হয়।

তাঁর আইনজীবী সাফাই দিতে গিয়ে জানান, ‘তিনি এক্কেবারেই ঠাট্টা করেছিলেন। কাউকে ভয় দেখানোর উদ্দেশ্য ছিল না। তবে যা করলেন, তা তাঁর জীবনের সবচেয়ে বড় ভুল।’

আইনজীবী জানিয়েছেন, মিথ্যা বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগ দায়ের না-করার চুক্তিতে তাঁকে জরিমানা করা হয় ৮৯, ১৭২ ডলার। জরিমানার টাকা জমা দেওয়ার পরই ওই বাড়ি যেতে পারবেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: