বিনোদপুর বাজারে পাটগুদামে অগ্নিকান্ড; ১০ লাখ টাকার ক্ষতি

মাগুরানিউজ.কমঃ 

index401মাগুরার মহম্মদপুরের বিনোদপুর বাজারে বৃহস্পতিবার ভোরে অগ্নিকান্ডে একটি পাট গুদামসহ তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়ে অনন্ত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। পার্শ্ববর্তী খালিয়া গ্রামের আবুল বাশার মন্ডলের ছেলে ওমর মন্ডল ও মতিয়ার মন্ডলের ছেলে রতন মন্ডল বিনোদপুর ইউনিয়ন পরিষদ ভবনের পাশের ভাড়াকৃত পাট গুদামের প্রায় তিনশ’ মণ পাট, মুশুরি ও খেসারি কলাইসহ সম্পূর্ণ মালপত্র ভস্মীভূত হয়ে যায়।

এ সময় পাশেই অবস্থিত বিনোদপুরের বেদন মোল্যার ছেলে হাসান মোল্যার সার-কীটনাশকের দোকান ও ভাবনপাড়ার আবজাল হোসেনের ছেলে কবিনুজ্জামানের রাইচ মিলের একাংশ পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানাতে পারেননি স্থানীয়রা।

স্থানীয় রোকনুজ্জামান জানান, বৃহস্পতিবার ভোরে আগুনের লেলিহান শিখা দেখে পাশের দোকানদাররা চিৎকার করলে এলাকাবাসী আগুন নেভাতে ছুটে আসেন।

খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে গ্রামাবাসীদের সাথে আগুন নেভানোর কাজে যোগ দেয়। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় তিন ব্যবসায়ীর মালপত্র।

বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: গোলাম আজম সাবু ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: লাল্টু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: