বিদ্যুতের মাগুরা সাব-স্টেশন ১৩২ কেভি সম্প্রসারণ করা হবে

মাগুরানিউজ.কমঃ

mnঢাকা অফিস-

জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা বৃদ্ধি করতে নতুন তিনটি গ্রিড সাব-স্টেশন নির্মাণ এবং দুটি গ্রিড সাব-স্টেশনের সম্প্রসারণ করছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)। আগামী দুই বছরের মধ্যে কাজ সম্পন্ন করে সঞ্চালন ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য করার পদক্ষেপ নিয়েছে সংস্থাটি।

রাজধানীর রমনায় পিজিসিবির প্রধান কার্যালয়ে সোমবার (৯ মে, ২০১৬) এনার্জিপ্যাক-দাইউ যৌথ কনসোর্টিয়ামের সঙ্গে এ সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করা হয়েছে। পিজিসিবির পক্ষে কোম্পানি সচিব মো. আশরাফ হোসেন এবং এনার্জিপ্যাক-দাইউ কনসোর্টিয়ামের পক্ষে এস এম আমিনুল হক ও জু-ইল-জিওন (Jo-IL Jeon) চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

নতুন ১৩২/৩৩ কেভি সাব-স্টেশনগুলো ঢাকার নবাবগঞ্জ, মুন্সীগঞ্জের শ্রীনগর এবং নড়াইল জেলায় নির্মাণ করা হবে। ঝিনাইদহ এবং মাগুরা সাব-স্টেশনে ১৩২ কেভি সম্প্রসারণ করা হবে। পিজিসিবির ‘এনহেন্সমেন্ট অব ক্যাপাসিটি অব গ্রিড সাব-স্টেশন্স অ্যান্ড ট্রান্সমিশন লাইন্স ফর রুরাল ইলেকট্রিফিকেশন প্রকল্পের (ইসিজিএসটিএল)’ আওতায় এ উন্নয়ন কাজ করা হচ্ছে।

প্রকল্প পরিচালক মোহাম্মদ শহীদ হোসেন চুক্তির বিভিন্ন দিক তুলে ধরে বলেন, আগামী দুই বছরের মধ্যে নতুন ১৩২/৩৩ কেভি সাব-স্টেশনগুলো ঢাকার নবাবগঞ্জ, মুন্সীগঞ্জের শ্রীনগর এবং নড়াইল জেলায় নির্মাণ করা হবে। ঝিনাইদহ এবং মাগুরা সাব-স্টেশনে ১৩২ কেভি-কে সম্প্রসারণ করা হবে। পিজিসিবির ‘এনহেন্সমেন্ট অব ক্যাপাসিটি অব গ্রিড সাব-স্টেশন্স অ্যান্ড ট্রান্সমিশন লাইন্স ফর রুরাল ইলেকট্রিফিকেশন প্রকল্প (ইসিজিএসটিএল)’-এর আওতায় এ উন্নয়ন কাজ করা হচ্ছে।

প্রকল্প পরিচালক বলেন, আগামী দুই বছরের মধ্যে সাব-স্টেশনগুলোর নির্মাণ ও সম্প্রসারণ কাজ শেষ করে পিজিসিবির কাছে হস্তান্তর করবে এনার্জিপ্যাক-দাইউ কনসোর্টিয়াম। এ কাজে ব্যয় হবে ১৩১ কোটি টাকা। বিশ্বব্যাংক, বাংলাদেশ সরকার এবং পিজিসিবি সম্মিলিতভাবে এ কাজে অর্থায়ন করছে। ইসিজিএসটিএল প্রকল্পের আরও তিনটি প্যাকেজে বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ কাজ চলবে।

অনুষ্ঠানে পিজিসিবি ব্যবস্থাপনা পরিচালক মাসুম-আলবেরুনী, নির্বাহী পরিচালক (পিঅ্যান্ডডি) চৌধুরী আলমগীর হোসেন, নির্বাহী পরিচালক (ওঅ্যান্ডএম) মো. এমদাদুল ইসলাম, নির্বাহী পরিচালক (এইচআর) মোহাম্মদ শফিকউল্লাহ, নির্বাহী পরিচালক (অর্থ) পরেশচন্দ্র রায় এবং এনার্জিপ্যাকের প্রধান নির্বাহী কর্মকর্তা রবিউল আলমসহ উভয় পক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: