মাগুরানিউজ.কমঃ
ঢাকার উত্তর সিটি বনানীতে খোলা হয়েছে ‘সাকিব’স ডাইন’ নামের নতুন একটি রেস্তোরা, সাথে রয়েছে স্পোর্টস লাউঞ্জ। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানেরই রেস্টুরেন্ট এটি।
মূলত এশিয়ান ফিউশনধর্মী খাবারই এখানকার মূল আকর্ষণ। সাথে এটি একটি স্পোর্টস লাউঞ্জও। তার মানে, আপনি আড্ডা এবং খাবারের সাথে এবার ক্রিকেটটাও পাচ্ছেন এখানে।
দুদিন আগে খোলা এই রেস্টুরেন্টে ইতোমধ্যে অনেকেই গিয়েছেন। তাদের রিভিউ ছিল চমৎকার। পরিবেশ আর আবহে মিলবে সম্পূর্ণ ক্রিকেটের ছোঁয়া।
বনানী ১১ নম্বর রোডে ‘আর্টিসান, দ্য ক্লথিং স্টোর’ এর উপরেই অবস্থিত রেস্টুরেন্টটা। বনানী ১১ নম্বর রোড ধরে এগিয়ে গেলে সুমি’স হট কেক এর পাশের বিল্ডিংয়েই পেয়ে যাবেন অলরাউন্ডারের এই অলরাউন্ড লাউঞ্জটি।


